Ajodhya Pahar Purulia অযোধ্যা পাহাড় পুরুলিয়া

পুরুলিয়ার পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম হল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। এই অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের মধ্যে পর্যটন কেন্দ্র দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে। বিশেষত পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানার অন্তর্গত এই অযোধ্যা পাহাড়। পূর্বে যদিও এই অযোধ্যা পাহাড়ে মানুষ আসতে ভয় পেতো কিন্তু বর্তমানে এই স্থানটি পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতবর্ষে পর্যটন কেন্দ্র দিক থেকে একটি বড় জায়গা করে নিয়েছে। এই অযোধ্যা পাহাড়ে একাধিক দর্শনীয় স্থান রয়েছে। সারা বছরই কমবেশি পর্যটক এখানে ঘুরতে এসে থাকেন। নভেম্বরে শেষ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে পর্যটকদের আনাগোনার মাত্রা খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গার পাশাপাশি ভারতবর্ষেরও বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে মনকে শান্তি দিতে এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে উপস্থিত হন । বিগত কয়েক বছরে অযোধ্যা পাহাড় পর্যটন কেন্দ্র হিসেবে এতটাই খ্যাতি অর্জন করেছে যে দেশ ছাড়িয়ে বিদেশের পর্যটকরাও এখানে বেড়াতে আসছেন। অযোধ্যা পাহাড়ের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং বাঁকা রাস্তা বছরের পর বছর ধরে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। অযোধ্যা পাহাড়ে দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে অযোধ্যা হিলটপ তথা অযোধ্যা পাহাড়ের শৃঙ্গ গারগাবুরু যার উচ্চতা 677 মিটার, বামনী জলপ্রপাত, মার্বেল লেক, আপার ড্যাম , লোয়ার ড্যাম, তুগ্রা জলপ্রপাত, সীতাকুন্ড, বাঁকা ডহর সহ বিভিন্ন দর্শনীয় স্থান। 

পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্য এর মুখোশ তৈরি হয় এই অযোধ্যা পাহাড়ের উপর চড়িদা নামক গ্রামে ।

অযোধ্যা পাহাড়ের সমস্ত দর্শনের স্থান সম্বন্ধে আমরা আরেকটি ব্লগে আলোচনা করব।
এখানে থাকার জন্যে তিন তারকা থেকে নিম্নমানের হোটেল পেয়ে যাবেন ।
পুরুলিয়া জংশন থেকে বিভিন্ন রকম যাতায়াত ব্যবস্থা যেমন ছোট গাড়ি বাস স্ট্যান্ড থেকে বাস সমস্ত রকম ব্যবস্থা রয়েছে এ অযোধ্যা যাওযার জন্য। পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব ৪২ কিলোমিটার। 

Comments

Post a Comment